বান্দরবানের থানচি উপজেলার অন্যতম পর্যটনসমৃদ্ধ তিন্দু বাজারের নিচে পাথর খেকোদের থাবা পরিবেশের অস্তিত্ব সংকট ও হুমকি তৈরি হচ্ছে এবং প্রকৃতি সৌন্দার্য হারাতে বসেছে। শংঙ্খ নদী ধারে বিশালাকার বোল্ডার পাথরের উপরে বসে পর্যটকদের ছবি তোলা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জনপ্রিয় স্থান থেকে এভাবে পাথর অপসারণ করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে আশঙ্কা করছে স্থানীয়রা।
পাথর খেকোদের থাবায় তিন্দুর পর্যটন স্পট বিলীন হবার আশঙ্কা
