parbattanews

পানছড়িতে মুসলিম তাওহীদি জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

পানছড়ি বাজার জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার (২৮ আগস্ট) সকাল দশটা থেকে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় যোগ দেয় পানছড়ির সর্বস্তরের হাজার হাজার মুসলিম তাওহীদি জনতা।

মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় জিয়া স্কয়ারে। উল্টাছড়ি ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পানছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. দলিলুর রহমান।

সভায় বক্তব্য রাখেন তেঁতুলটিলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. নুরুজ্জামান, মধ্যনগর মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো. মহিউদ্দিন, দমদম মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আনোয়ার হোসেন, নুরুল কায়েশ শিমুল, মোহাম্মদ মহসিন প্রমুখ।

এতে আল্লাহ ও রাসুল (সা) কে নিয়ে কটুক্তিকারী সুইডেন চাকমা’কে গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, তাওহীদি জনতার বিক্ষোভ ও প্রতিবাদ শুধু কটুক্তিকারীর বিরুদ্ধে। আগামী শুক্রবারের মধ্যে তাকে আটক করে আইনের আওতায় আনা না হলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলেও বক্তারা জানান।

Exit mobile version