পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী এল.জি.এস.পি-২ এর ওরিয়েন্টেশনের সমাপ্তি হয়েছে। সোমবার সকাল দশটা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্ত শেখ মুর্শিদুল ইসলাম এর সভাপতিত্বে এ ওরিয়েন্টেশনের সূচনা পর্ব শুরু হয়েছিল।
প্রথম দিন ১নং লোগাং ইউপি ও ২নং চেংগী ইউনিয়ন অংশ নেয়। মঙ্গলবার ্সমাপনী দিনে অংশ নেয় ৩নং পানছড়ি, ৪নং লতিবান ও ৫নং উল্টাছড়ি ইউপি। সমাপনী দিনে অনুষ্ঠানের মধ্যমনি হয়ে এল.জি.এস.পি-২ এর উপর বিভিন্ন দিন নির্দেশনা মূলক আলোচনা উপস্থাপন করেন এ.ডি.সি রেভিনিউ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে এল.জি.এস.পি-২ এর বিষয়স্তু সমুহ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা করা হয়। এল.জি.এস.পি-২ এর আওতায় তিনটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটির দুই শতাধিক সদস্য এ ওরিয়েন্টেশনে অংশ নেয়।
