Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়িতে অস্ত্র মামলার আসামী আটক

আটক

শাহজাহান কবির সাজু, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অস্ত্র মামলার এক আসামীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক আসামী উপজেলার ১নং লোগাং ইউপির ১নং ওয়ার্ডের ফাতেমানগর গ্রামের কদুতাং মারমার ছেলে চেম্পা মারমা।

সে ১৮/৩/১৯৯৯ইং সালের পানছড়ি থানার মামলা নং ৪, ধারা ১৯ (ক) এর অস্ত্র মামলার আসামী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আ: জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল ফাতেমানগর এলাকা থেকে তাকে আটক করে। তাকে খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন