পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে শুরু হয়েছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ’১৫। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ৩নং সদর পানছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলের মধ্যে দিয়েই শুরু হয়েছে এর সূচনা পর্ব। এ উপলক্ষে বিগত কয়েকদিন ধরে পানছড়ির বিভিন্ন অলি-গলি থেকে শুরু করে চায়ের দোকানগুলোতে ছিল নির্বাচনী প্রচারণার জমজমাট আসর।
ভোটারদের সাথে প্রার্থীদের কোলাকুলি ও কুশল বিনিময় শেষে শনিবার ভোটের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটে । এবারের ৩নং সদর পানছড়ি ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২জন ও সাংগঠনিক পদে ৫জন প্রতিদ্বন্ধিতা করেন ।
এ উপলক্ষে শনিবার সকাল দশটা থেকে দলীয় কার্যালয়ে আয়োজিত ১ম পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মো: ইউসুফ, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য বরেন ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের, যুবলীগের সভাপতি আল-আমিন, সাবেক সভাপতি উজ্জ্বল চৌধুরী, সাধারণ সম্পাদক নাজির মাহামুদ, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ত্রি-বার্ষিক কাউন্সিলের সুন্দর সমাপ্তি ঘটে। এতে ওবায়েদুল হক আবাদ সভাপতি, মো: দুলাল মিয়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে মালেক মালু ও সুমন নির্বাচিত হয়। নির্বাচন শেষে সবার উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব এ ফলাফল ঘোষনা করেন।
তিনি জানান, উপজেলার ৫টি ইউনিয়নের সম্মেলন ও তারিখ নির্ধারণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর’১৫ পানছড়ি ইউনিয়ন দিয়ে শুরু হয়ে ১২ ডিসেম্বর লতিবান ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটবে।
