উপজেলা প্রতিনিধি, পানছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বই মার্কার সমর্থনে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১টা থেকে পানছড়ি ডিগ্রী কলেজ গেইট সংলগ্ন বৌদ্ধ মন্দির এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে বই মার্কা নিয়ে প্রার্থী হয়েছেন জন সংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি ত্রিপুরা। পানছড়ির সর্বস্তরের জনগনের সাথে মত বিনিময় করার জন্য তার এই নির্বাচনী সফর বলে জানা যায়।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন জন সংহতি সমিতির কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা, জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল প্রসাদ চাকমা, পানছড়ি থানা জন সংহতি সমিতির সভাপতি প্রমোদ বিকাশ চাকমা প্রমুখ।
