parbattanews

পানছড়িতে চাঁন্দের গাড়ি উল্টে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক পানছড়ি:

জেলার পানছড়ি উপজেলায় চাঁন্দের গাড়ি উল্টে হেলপার পুষ্পজয় ত্রিপুরা (২৭) ঘটনাস্থলে নিহত হয়েছে। সে মরাটিলা এলাকার পাইয়ং কার্বারী পাড়া গ্রামের কান্তজয় ত্রিপুরার ছেলে।

৬’অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পদ্মীনিপাড়া থেকে চট্র-মেট্টো-গ-২৩১ খালি গাড়িটি মরাটিলার পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনার পর থেকে গাড়ির চালক একই এলাকার জয় ত্রিপুরার ছেলে বিকাশ ত্রিপুরা (৩৫) পলাতক রয়েছে। খবর শুনে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পেীঁছে।

Exit mobile version