parbattanews

পানছড়িতে দু’টি এডভোকেসী সভা অনুষ্ঠিত

panchari - P 19

উপজেলা প্রতিনিধি, পানছড়ি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুটি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন হল রুমে অনুষ্ঠিত হয়েছে দুর্গম ও পিছিয়ে পড়া এলাকায় যথাযথ ওয়াটসন সেবা নিশ্চিত করণে এডভোকেসী সভা। ইউনিয়ন এক্সটেনশন ওয়ার্কার শান্তিময় চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা বিলকিছ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল কান্তি দে। কাবিদাং ও উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনজিও ফোরাম রাঙামাটি ইউনিট ও চট্টগ্রাম অঞ্চল সুপারভাইজার অলক দেওয়ান, কাবিদাং খাগড়াছড়ির নির্বাহী পরিচালক লালসা চাকমা, কাবিদাং খাগড়াছড়ির কর্মসূচি কর্মকর্তা তন্ময় চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, অনিল চন্দ্র চাকমা, সুব্রত চাকমা, চেংগী ইউপি এক্সটেনশন ওয়ার্কার ইচ্ছামনি চাকমা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা  প্রশাসক মোজাম্মেল হকের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে বলে জানা যায়।

এদিকে বেলা ১২টা হইতে ৪নং লতিবান ইউনিয়ন কমপ্লেক ভবনে ম্যালেরিয়া বিষয়ক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এ সভায় সভাপতিত্ব করেন ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান শান্তি বিকাশ চাকমা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভা:) ডা: বিদুষী চাকমা। বিশেষ অতিথি হিসবে ছিলেন ডা: মতিউর রহমান, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক ফজলুল হক, ব্র্যাকের আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক আমির হোসেন, ব্র্যাক পানছড়ি ম্যানেজার ইভানী চাকমা প্রমুখ।

Exit mobile version