জেলার পানছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব’১৭ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিতব্য কিশোরদের ফাইনালে ৪নং লতিবান ইউপি ১নং লোগাং ইউপিকে ট্রাইব্রেকারে পরাজিত করে এবং ১২’সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে কিশোরিদের ফাইনালে ৩নং পানছড়ি ইউপি ট্রাইব্রেকারে ৪নং লতিবান ইউপিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন শেখ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু প্রমুখ।