পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিমুলে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে পানছড়ি উপজেলার মো. আফছারকে আহ্বায়ক, মো. মহরম আলীকে যুগ্ম আহ্বায়ক, মো. সেলিম কোম্পানীকে সদস্য সচিব করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্ত্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ কমিটি অনুমোদন করেন।
