প্রেস বিজ্ঞপ্তি:
সেভ দ্যা চিলড্রেন ও ইউ এস এইড এর আর্থিক সহায়তায় ১ম থেকে ৩য় শ্রেণির বাংলা পঠন দক্ষতা উন্নয়নে পানছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানদের নিয়ে ২ দিন ব্যাপী একাডেমিক সুপারভিশন সঞ্জীবনী প্রশিক্ষণের সুন্দর সমাপ্তি করেছে। এর আয়োজন ছিল খাগড়াছড়ি’র স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং। রিড প্রকল্পের আওতাভুক্ত ১৫ টি বিদ্যালয় প্রধানদের নিয়ে এই প্রশিক্ষন ২১ শে মার্চে শুরু হয়ে ২২ মার্চ শেষ হয়।
পানছড়ি উপজেলা রির্সোস সেন্টারে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন উপজেলা শিক্ষা অফিসার উপজেলার মো: মোশারফ হোসেন। প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা। প্রশিক্ষণে সহায়কের ভূমিকা পালন করেন রিড প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল অফিসার অনিল চাকমা ও টেকনিক্যাল অফিসার অরুন জ্যোতি চাকমা।
এই প্রশিক্ষণে সুপারভিশনের কৌশল সমূহ বিদ্যালয়ে প্রয়োগ ও সহকারী শিক্ষকদের পড়ার নির্দেশনা বিষয়টির উপর দক্ষতা যাচাই করার জন্য একাডেমিক সুপারভিশনের গুরুত্ব প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে সন্দীপন চাকমা, মোঃ নূরুল আবছার ও আলপনা দে ও অন্যান্য প্রধান’রা বলেন, জাবারাং এর বাস্তবায়িত রিড প্রকল্পের কার্যক্রমটি প্রাথমিক শিক্ষার জন্য যুগোপযোগী পদক্ষেপ ও পড়ার মূল ৫ টি উপাদান শিশুদের জন্য বাংলা পঠন দক্ষতা অর্জনে সহায়ক। প্রশিক্ষনে অংশ নেয়া প্রধান শিক্ষকগণ রিড প্রকল্পের কার্যক্রমের সাফল্য কামনা করেন।
