parbattanews

পানছড়িতে লেপ্রুসী কন্ট্রোল সাপোর্ট কমিটির সভা অনুষ্ঠিত

পানছড়ি সংবাদদাতা :

জেলার পানছড়িতে লেপ্রুসী কন্ট্রোল সাপোর্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নাসির উদ্দিন। উপজেলা হেলথ এন্ড ডেভলেপমেন্ট ফ্যাসিলেটর সুপ্রিয়া চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন। দি লেপ্রুসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ, জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচীর আওতায় কুষ্ঠ রোগ নিয়ন্ত্রন ও কুষ্ঠ রোগীদের সামাজিক পূর্ণবাসন ও গতিশীল করার লক্ষ্যেই এ সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। এ সময় পাঁচজন কুষ্ঠ রোগীও উপস্থিত ছিলেন।

Exit mobile version