শাহজাহান কবির সাজু, পানছড়ি, খাগড়াছড়ি:
১৮ দলীয় জোটের ডাকা টানা ছয় দিনের অবরোধসহ আন্দোলন কর্মসূচী পালন কালে দেশের বিভিন্নস্থানে নেতা-কর্মীদের আত্মার শান্তি কামনা করে পানছড়িতে গায়েবানা জানাজা কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার জুমা নামাজের পরে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই গায়েবানা জানাজা ও মোনাজাত কর্মসূচী পালন করা হয়। এই সময় আন্দোলন কর্মসূচীতে নিহত নেতা কর্মীদের আত্মার শান্তি, আহত ও ক্ষতিগ্রস্ত নেতা কর্মীদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত গায়েবানা জানাজায় পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি ও ১৮ দলীয় জোটের সমন্বয়ক মোঃ বেলাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সেচ্ছাসেবক দল সভাপতি তোহিদুল ইসলাম তপু সহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
