parbattanews

পানছড়ির পূজগাং এলাকায় অগ্নি নির্বাপক মহড়া

পানছড়ি উপজেলার পূজগাং এলাকায় অগ্নি নির্বাপক সম্পর্কে নানান কৌশলের প্রাথমিক ধারণা প্রদান করা হয়েছে। এর আয়োজক ছিল পানছড়ি সাব জোন।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুর রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল দশটা থেকে পূজগাং বাজারের প্রধান সড়কে অগ্নি নির্বাপক মহড়া উপভোগে ছিল দর্শনার্থীর উপচে পড়া ভীড়।

এ সময় আগুন নিভানোর প্রাথমিক কৌশল সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাজেশ বড়ুয়া। এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ জানান, আমাদের হাতে কলমে যে কৌশলগুলো শেখানো হয়েছে তা দিয়ে আমরা প্রাথমিকভাবে আগুন নেভাতে সক্ষম হবো। আয়োজকদের এ মহতী উদ্যেগকে তারা স্বাগত জানান।

Exit mobile version