parbattanews

পানছড়ি দুধুকছড়া নির্বাণপুর অরণ্য কুটিরে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা

MP PIC

শাহজাহান কবির সাজু, পানছড়ি প্রতিনিধি:

জেলার পানছড়ি উপজেলার দুধুকছড়া নির্বাণপুর অরণ্য কুটিরে শুভ আষাঢী পূর্ণিমা উদযাপন উপলক্ষে এক ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে কুটির পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা।

শুভ আষাঢী পূর্ণিমা উদযাপন উপলক্ষে এই ধর্মীয় অনুষ্ঠানে নির্বানপুর অরণ্য কুটিরের ভিক্ষু আবাসিক ও ভোজন শালা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়েই শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকার শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করে। এই দলে বিভেদ সৃষ্টিকারীদের কোন স্থান নেই। দেশ এগিয়ে যাচ্ছে। এলাকায় শান্তি থাকলে উন্নয়ন অবশ্যই হবে। দেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলোতে প্রার্থনা কামনা করার কথা তিনি বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম.পি পত্নী মিসেস মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, পানছড়ি ডিগ্রী কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

Exit mobile version