parbattanews

পানিতে ডুবে নিখোঁজ হওয়া রিমেশ চাকমার লাশ উদ্ধার

পানিতে ডুবে নিখোঁজ হওয়া রিমেশ চাকমার লাশ

পানিতে ডুবে নিখোঁজ হওয়া রিমেশ চাকমার (২৫) লাশ  অবশেষে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রিমেশ চাকমার লাশ উদ্ধার করে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে রিমেশ চাকমা ও তাঁর মা ঝরবি চাকমা কলাবুনিয়ায় বাজারে শাক-সবজি বিক্রি করতে যান।  বিক্রি শেষ করে সকাল ৯টা ৪৫ মিনিটের সময় কলাবুনিয়া বাজারঘাট থেকে ঝাক্কোবাজেই পাড়ায় নৌকাযোগে পারাপারের সময় হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় রিমেশ চাকমা। পরে মায়ের আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অনেক খোঁজাখুজি করার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে পুলিশ স্থানীয়দের সহায়তা নিখোঁজ যুবক রিমেশ চাকমার লাশ উদ্ধার করে। নিখোঁজ যুবক ৪নং ভূষণছড়া ইউনিয়নের মৃত স্বর্ণ কুমার চাকমার ছেলে। সে একজন বাক-প্রতিবন্ধি ও মৃগী রোগ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এ বিষয়ে বরকল থানার এসআই প্রভাকর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version