আলমগীর মানিক,রাঙামাটি:
রাঙামাটির কাউখালীতে ইছাখালী নদীতে লাকড়ি ধরতে নেমে জোয়ারের পানিতে ভেসে নুরুল ইসলাম (৫০) নামে এক গ্রামবাসি। বুধবার বেলা সাড়ে এগারটার সময় এই ঘটনা ঘটে।
এলাকাবাসি জানায়, কাউখালীতে বুধবার সকাল থেকে অঝোরধারায় বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে উপজেলার রাঙ্গীপাড়া এলাকায় ইছাখালি নদীতে পাহাড় থেকে ভেসে আসা লাকড়ি ধরতে অন্য সবার সাথে নুরুণ ইসলামও নামেন নদীর পানিতে।
নদীতে পাহাড়ি ঢলে সৃষ্ট জোয়ারের পানির তীব্রতা বেশি হওয়ায় একটু গভীরে নামায় নুরুল ইসলাম পানিতে ভেসে যায়। এলাকাবাসি অনেক খোজাঁখুজি করেও বুধবার বিকেল পর্যন্ত তার কোনো খোজঁ পায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ৩নং ঘাগড়া ইউনিয়নের অর্ন্তগত ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মোতালেব।