parbattanews

পানির নিচে তলিয়ে গেছে রোয়াংছড়ির অর্ধশতাধিক পরিবার

বান্দরবানের রোয়াংছড়িতে টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে অর্ধশতাধিক পরিবার। ঘরবাড়ি তলিয়ে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগীরা।

যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, ফসলি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত মানুষের জন্য দ্রুত পর্যাপ্ত ত্রাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মানবিক এই সংকটে সবাইকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

ভয়াবহ বন্ন‍্যায় প্লাবিত এলাকারগুলো হচ্ছে ১নং রোয়াংছড়ি ইউনিয়নের রোয়াংছড়ি নতুন পাড়া, জাদি পাড়া, তাইম্রং ছড়া পাড়া, ৩নং আলেক্ষ‍্যং ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ওয়াগয় পাড়া, ৮নং ওয়ার্ডের বটতলি পাড়া,২নং তারাছা ইউনিয়নে বেতছরা, ৪নং নোয়াপতং ইউনিয়ন এলাকারসহ ঘরবাড়িগুলো তলিয়ে গেছে বলে জানা গেজে।

৭ দিন ধরে বিদ‍্যুৎ ও যোগাযোগের ম‍াধ‍্যম হিসেবে রবি, এয়ারটেল গ্রামীণ ও টেলিটক নেটওয়ার্ক না থাকাই যোগাযোগ বিছিন্ন রয়েছে। এর পাশাপাশি বন্ন‍্যা প্লাবিত হওয়ায় যানচলাচলে বন্ধ রয়েছে।

Exit mobile version