দীঘিনালা (খাগড়াছড়ি)সংবাদদাতা :
পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন দৈনিক পার্বত্যনিউজ’র নিজস্ব প্রতিনিধি মো. আল আমিনের পিতা মো. মজলু সওদাগর বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশকিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন্ ।
বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পিরিজপুর কাচারি পাড়ায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। পার্বত্যনিজের স্টাফ রিপোর্টার মো. আল আমিন তার বড় ছেলে। তিনি দীর্ঘদিন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জামতলিতে ব্যবসায়ীক কাজে কর্মরত ছিলেন। এরপর পারিবারিক সমস্যার কারনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পিরিজপুর কাচারি পাড়ায় চলে যান। সেখানেই তিনি মারা যান।
বিকেলে জানাজা শেষে পিরিজপুর কাচারি পাড়া গোরস্থানে তাকে দাফন করা হবে। মো. আল আমিনের পিতার মৃত্যুতে পার্বত্যনিউজ পরিবার গভির শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। এদিকে সাংবাদিক মো. আল আমিনের নিজ কর্মস্থল দীঘিনালা সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও গভির শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। পার্বত্যনিউজের প্রধান উপদেষ্টা মেহেদী হাসান পলাশ ও পার্বত্যনিউজ পরিবার আল আমিনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানভূতি জানানো হয়েছে।
