পার্বত্যাঞ্চলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল মোবাইল টিম কার্যক্রম চালু রাখা হবে : নিখিল কুমার চাকমা

আলমগীর মানিক, রাঙামাটি:

দুর্গম পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল মোবাইল টিম কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। আজ সোমবার বেসরকারী উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’ এর আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি-সিএইটিডিএফ’এর সহযোগিতায় পরিষদের সম্মেলন কক্ষে ভ্রাম্যমান ক্লিনিকের মাধ্যমে রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবা প্রদান শীর্ষক রিভিউ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর নির্বাহী পরিচালক ডাঃ নিলু কুমার তংচঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার এর ডাঃ রমেন খীসা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাঃ শাহীন আক্তার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি-সিএইটিডিএফ’ স্বাস্থ্য প্রকল্পের ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার ডাঃ উমংপ্রু। অনুষ্ঠানে চেয়ারম্যান আরো বলেন, ইউএনডিপির প্রকল্প বন্ধ হয়ে গেলেও দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে এই মেডিকেল টিমের প্রকল্প যাতে বন্ধ না হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো এবং পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে হত দরিদ্রের মাঝে চিকিৎসা সেবা পৌছে দিতে সরকারী বেসরকারী উন্নয়ন সংস্থা’সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ২০১০-২০১৩ সালের প্রকল্পের কার্যক্রম ও সফলতা তুলে ধরেন হিল ফ্লাওয়ার এর ডাঃ বাবুল কান্তি চাকমা। রিভিউ ওয়ার্কশপে স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত ডাক্তার, কর্মকর্তা ও সাংবাদিকসহ ৭০ জন অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন