parbattanews

পার্বত্য উপদেষ্টার শর্ত, অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার

পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অব্যাহত অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ‘জুম্ম ছাত্র-জনতা’র সঙ্গে বৈঠকে বসেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, সংগঠনটির পক্ষ থেকে অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখায়রুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল।

আরেফিন জুয়েল জানান, ‘উপদেষ্টা মহোদয়ের উদ্যোগে বৈঠকটি হয়। এতে জুম্ম ছাত্র-জনতা নামে অবরোধ-আন্দোলনকারী সংগঠনের দেওয়া ৮ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। পার্বত্য উপদেষ্টা মহোদয় তাদেরকে আশ্বাস দিয়েছেন দাবিগুলো মানার। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহারের দাবির ব্যাপারে বলা হয়েছে, চলমান অবরোধ তুলে নেওয়ার পর ১৪৪ ধারাও তুলে নেওয়া হবে। এছাড়া সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, নিহতদের সৎকারে দ্রুত সহায়তা দেওয়া হবে। স্কুলছাত্রী ধর্ষণে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। সোমবার বেলা সাড়ে ১২ হতে আড়াইটা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

Exit mobile version