
নিজস্ব প্রতিবেদক:
ম্যালেরিয়া আক্রান্ত তিন পার্বত্য জেলায় বিনামুল্যে কীটনাশক মিশ্রিত সাড়ে ৭ লাখ মশারি বিতরন শীঘ্রই করা হবে। মঙ্গলবার বিকালে বিশেষায়িত এই মশারির প্রথম চালান বান্দরবান স্বাস্থ্য বিভাগের গুদামে এসে পৌঁছেছে। গত জুলাই মাসে হঠাৎ করে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরী ভিত্তিতে মশারি বিতরন কার্যক্রম হাতে নেয়।
ব্রাক সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় চলতি মওসুমে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাধ্যমে বান্দরবান জেলায় ১ লাখ ৯০ হাজার ৩০০টি, রাঙ্গামাটি জেলায় ২ লাখ ৬৬ হাজার ৪৪২টি এবং খাগড়াছড়ি জেলায় কীটনাশক মিশ্রিত ২ লাখ ৯৩ হাজার ২৫৮টি মশারি দেয়া হবে।
এদিকে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে গতকাল ১৮ আগস্ট বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে এক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমদ উপস্থিত ছিলেন।