“ভারতের অর্ডিন্যান্স ফেক্টরির বুলেট পার্বত্য চট্টগ্রামে” এই শিরোনামে পার্বত্যনিউজসহ দেশের আরও কয়েকটি গণমধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশ হওয়ার তিনদিন পর বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশী মিডিয়ায় বলা হচ্ছে ভারতের সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান “অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড” (OFB)-এর তৈরি অস্ত্রের বুলেট পার্বত্য চট্টগ্রামে পাওয়া গেছে এই বিষয়ে আপনি কি বলবেন?
জবাবে রণধীর জসওয়াল বলেন, যাচাইবিহীন প্রতিবেদনের ওপর মন্তব্য করা ঠিক হবে না।
তবে পার্বত্য চট্টগ্রামে ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরির বুলেট বা অস্ত্র ব্যবহার এবং দেশটির ইন্ধনে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান না করলেও তিনি বলেন, ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো কঠোর নির্দেশিকা মেনেই পরিচালিত হয়।
