parbattanews

পার্বত্য চট্রগ্রাম ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে পাঁচ বাঙালী সংগঠনের কর্মসূচি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি:

মন্ত্রীসভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ পাস হওয়ার প্রতিবাদে আগামী ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সর্বাত্মক হরতালসহ নিম্ন লিখিত কর্মসূচি দিয়েছেন পার্বত্য এলাকার ৫টি বাঙালী সংগঠন। সংগঠনগুলো হলো, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য চট্রগ্রাম সমধিকার আন্দোলন এবং পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ। মঙ্গলবার রাজধানীতে ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করে পার্বত্য নাগরিক পরিষদ এর দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতি সংবাদ মাধ্যমে প্রেরণ করেন।

২ আগস্ট মঙ্গলবার ২০১৬ তারিখ বিকাল ৫টায় রাজধানীতে, পার্বত্য সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সরকার কর্তৃক সংশোধনের দাবিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় ।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়াম্যান ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য গণ পরিষদের মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদার,পার্বত্য গণ পরিষদের নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলম খান প্রমূখ । সভায় পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ মন্ত্রীসভা কর্তৃক এর চূড়ান্ত অনুমোদন দেওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় ।

এ সময় নেতৃবিন্দ বলেন, এ আইন একটি কালো আইন, এই আইনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন আপীল করা যাবে না। ঐ কমিশনের সদস্যদের মধ্যে কোন বাঙ্গালী প্রতিনিধি নাই । কমিশনের চেয়ারম্যান ও সদস্য সচিব পদে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসর প্রাপ্ত বিচারপতি ও চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এবং বাকী সদস্যরা উপজাতীয় সদস্য হতে নিয়োগ দেওয়া হবে । এক্ষেত্রে পার্বত্য চট্রগ্রামের বাঙ্গালীদের কোন প্রতিনিধি না থাকাতে পার্বত্য চট্রগ্রামের ৪৮ শতাংশ বাঙালী জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে না ।

এই আইনের মাধ্যমে বাঙালীরা তাদের ভূমির অধিকার হারাবে। পার্বত্য বাঙালীরা এই আইন কখনই মেনে নেবে না। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে এই আইন প্রতিহত করা হবে। তাই উক্ত কমিশনের আইন সংশোধন ২০১৬ মন্ত্রী সভায় পাস হওয়ায় তা বাতিল এবং ভূমি কমিশনে বাঙ্গালী প্রতিনিধি নিয়োগের জন্য, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া তিন পার্বত্য জেলায় নিন্মোক্ত কর্মসূচি পালনের আহ্ববান জানান ।

কর্মসূচি সমুহ, ৪ আগস্ট বৃহস্পতিবার ঢাকা প্রেস ক্লাবের সামনে সকাল ১০ টায় মানববন্ধন । মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে থাকবেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক স্থান, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা । একই দিন সকাল ১০ টায় ৩ পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ।

৮ আগস্ট সোমবার তিন পার্বত্য জেলায় সকাল ১০টায় খাগড়াছড়ি শাপলা চত্বর, রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন।

১০ আগস্ট বুধবার তিন পার্বত্য জেলায় সকাল সন্ধা হরতাল এবং সরকার যদি দাবি না মানে তাহলে পরবর্তীতে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Exit mobile version