parbattanews

পালংখালীর আলোচিত জয়নাল মেম্বার গ্রেফতার

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদিন ও তার বান্ধবীকে ইয়াবা ও অস্ত্রসহ আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

শুক্রবার(২৬ জুলাই) কক্সবাজারের কলাতলি থেকে জয়নাল মেম্বার ও তার বান্ধবীকে আটক করা হয়। জয়নাল মেম্বারের বিরুদ্ধে রোহিঙ্গা নারী ধর্ষণ, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। জয়নাল মেম্বার পালংখালীর তাজনিমার খোলা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ কক্সবাজার শহরের কলাতলি এলাকা থেকে বান্ধবী এনজিও কর্মী জিন্নাতআরা সহ জয়নাল মেম্বার কে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ইয়াবা ও জয়নালের কাছ থেকে একটি দেশীয় বন্দুক পাওয়া গেছে। এই ব্যাপারে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version