parbattanews

‘পাহাড়ি বাঙালী সকলে মিলে চুক্তি বাস্তবায়নে কাজ করলে অস্ত্রবাজি বন্ধ হবে’

পার্বত্যাঞ্চলে সামান্য যেকোন ইস্যু নিয়ে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটানো হচ্ছে। বহিরাগতরা এসব ঘটনার সাথে জড়িত। আমরা সবাই মিলে মিশে হাতে হাত রেখে চুক্তি বাস্তবায়নে কাজ করলে অস্ত্রবাজি, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে।

রাঙামাটিতে পার্বত্য চট্রগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির দীর্ঘ ২৮ বছরে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায় হয়নি। পাহাড়ি- বাঙালী সকলে সম্মিলিত ভাবে চুক্তিবায়নে কাজে না  করলে চুক্তি বাস্তবায়ন দীর্ঘায়িত হবে, জটিলতা সৃষ্টি হবে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমার সভাপতিত্বে এসময় আঞ্চলিক পরিষদের সদস্য এ্যাডভোকেট চঞ্চু চাকমা,  নুরুল আলম, জেলা পরিষদের সদস্য নাইপ্রু মারমা, টাস্কফোর্সের  সাবেক  সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা,  মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস প্রমুখ বক্তব্য রাখেন।

Exit mobile version