parbattanews

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক : সমাজকল্যাণমন্ত্রী

ছবি সংগৃহীত।

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন,অসচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন

রবিবার ( ২৮ জুন ) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকার দলের সদস্য শাহাদাত হোসেনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের দরিদ্রতম ও যোগ্য বয়স্ক ব্যক্তি, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যায়ক্রমে শতভাগ ভাতার আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এবং বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে সরকার প্রতি বছর যৌক্তিকভাবে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করছে, যাতে অধিক সংখ্যক অসচ্ছল মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেন।

Exit mobile version