কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে বদলী করা হয়েছে। পেকুয়ার নতুন ইউএনও হিসেবে যোগদান করবেন নাজমা সিদ্দিকা বেগম।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছেন।
উক্ত প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডার নাজমা সিদ্দিকা বেগমকে আগামী ৩মে এর মধ্যে নতুন কর্মস্থল পেকুয়ায় যোগদান করতে বলা হয়। নাজমা সিদ্দিকা বেগম এর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য যে, সাঈকা সাহাদাতের বিরুদ্ধে পেকুয়ায় অনেক অনিয়ম দুর্ণীতির অভিযোগ রয়েছে।
