পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ার টইটং ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার অসহায় ও দু:স্থ ২৭৬৪ জনের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টইটং ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, রিলিফ অফিসার ছিলেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাঠ কর্মী আমজাদ হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব আবদুল আলীম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কবির আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম, ৭নং ওয়ার্ডের মেম্বার মছুজুল হক, ৬নং ওয়ার্ডের মেম্বার শাহাদাত হোছাইন, ৯নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার, ৩নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন, ৮নং ওয়ার্ডের মেম্বার এস,এম আবুল কাসেম ও মহিলা মেম্বারগন।