পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে এক যুগ ধরে সংস্কার বঞ্চিত রয়েছে ২নং ওয়ার্ডের মিয়ারপাড়া গ্রামীণ সড়ক। ফলে, সেখানে বসবাসকারী শতাধিক পরিবারের লোকজনের ভোগান্তির যেন শেষ নেই।
জানা যায়, উপজেলার রাজাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিয়ারপাড়া-হাজিরপাড়ায় প্রায় শতাধিক পরিবারের বসতি রয়েছে। আর ওই পরিবারগুলোর লোকজনের গন্তব্যে যাওয়া-আসার একমাত্র সড়ক মিয়ারপাড়া গ্রামীণ সড়ক। প্রায় ১ যুগ পূর্বে ওই মহল্লায় বসবাসকারীদের চলাচলের সুবিধার্থে এ গ্রামীণ সড়কটি মাটি দ্ধারা সংস্কারের মাধ্যমে নির্মাণ কাজ করা হয়।
পরবর্তীতে গত ১যুগ পূর্বেই এ গ্রামীণ সড়কটি ফ্ল্যাট সলিং উন্নয়ন সম্পন্ন করা হয়। এসময় সেখানকার মানুষের পথ চলায় সাময়িক স্বস্তি সন্তোষের গুঞ্জন থাকলেও পরবর্তী পর্যায়ে শতাধিক পরিবারের নিত্য ব্যবহার্য এই গ্রামীণ সড়কটির আর কোন অবকাঠামোগত সংস্কার উন্নয়ন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ফলে, সড়ক সংলগ্ন জলপথের আক্রমণ আর সভ্যতার পথ পরিক্রমায় শতাধিক পরিবারের নিত্য ব্যবহার্য গ্রামীণ এই সড়কে বসানো ফ্ল্যাট সলিং নষ্ট হয়ে যায়। তাছাড়া, রাস্তা লাগোয়া জলপথের পানির স্রোতে ক্ষয়ে যায় মাটির অংশ বিশেষও। যার কারণে ওই রাস্তা দিয়ে মানুষ এখন আর স্বাচ্ছন্দে পথ চলাতো দূরে থাক পোহাচ্ছে নানা ভোগান্তি।
রাজাখালী ইউপি’র ২নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি ডা. মোঃ আব্বাস উদ্দিন এমইউপি ঘটনার সত্যতা নিশ্চিত করে তার এলাকার জনগুরুত্বপূর্ণ এ গ্রামীণ সড়কের যুগোপযোগী সংস্কার-সম্প্রসারণ উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসনের সু’দৃষ্টি কামনা করেছেন।