parbattanews

পেকুয়ার শিলখালীতে শাহ হযরত খাজা খিজির(র.) প্রতিষ্ঠিত মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালীর মহান আধ্যাত্মিক ধর্মীয় সাধক মরহুম হজরত খাজা আলহাজ্ব শাহ খিজির(রহঃ)র’ বার্ষিক ইসালে ছওয়াব মাহফিল যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে মরহুমের স্থানীয় হাই স্কুল সংগ্লন্ন এলাকায় প্রতিষ্টিত ধর্মীয় প্রতিষ্টান শিলখালী ছালামিয়া মজিদিয়া হেফজ্বখানা ও এতিমখানার পক্ষ থেকে শিলখালী উচ্চ বিদ্যালয় ময়দানে সারারাত ব্যাপী ওয়ায়েজ, হালক্বায়ে জিকির ও দোয়া মাহফিলের আয়োজন করে।

গত ২ফেব্রুয়ারী সোমবার প্রতিষ্ঠানের সভাপতি প্রবীণ শিক্ষানূরাগী ও সমাজহিতৈষী শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাষ্টার মোঃ জসিম উদ্দিন আহমদ ও চকরিয়া উপজেলার খুটাখালীর বর্তমান গদীনশীন পীর সাহেব সাহেব কেবলা হাফেজ মওলানা আবদুল হাই এর ২পর্বের সভাপতিত্বে অনুষ্টিত ওয়ায়েজ মাহফিলে তাশরিফ পেশ করেন, চকরিয়া উপজেলার সাহারবিল ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শফিউল হক জিহাদী, বাঁশখালীর প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মওলানা আকতারুজ্জামান প্রমুখ।

Exit mobile version