স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের পেকুয়ায় অর্ধশত বছর ধরে সংষ্কার বঞ্চিত অবহেলিত বারবাকিয়া-হারবাং সংযোগ (মোবারেকা এভিনিউ) সড়ক পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খান।
বুধবার বেলা ১২ টায় তিনি এ ঐতিহ্যবাহি সড়কের শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া থেকে হারবাংয়ের অংশ পর্যন্ত এলাকা পদভ্রজে সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত গণ্যমান্য ও স্থানীয় লোকজনের কাছ থেকে সড়কটির বিষয়ে বিভিন্ন খোঁজ খবর জানতে চাইলে তারা জানান, পেকুয়ার বারবাকিয়া-হারবাং সংযোগ(মোবারেকা এভিনিউ) সড়কটি শুধু সেখানে বসবাসকারী শত শত বসতির নয় জেলার গুরুত্বপূর্ণ প্রধান দু’উপজেলা চকরিয়া-পেকুয়ার উত্তর জনপদের মানূষের সেতুবন্ধন।
পাহাড় আর আকাশ ঘেরা প্রাকৃতিক শৌভায় ধন্য এই ঐতিহ্যবাহি জনগুরুত্বপূর্ণ এই সড়কটি জেলার উপকুলীয় অঞ্চলের প্রথম সড়ক সভ্যতা ও বন্যা দূর্যোগ ঝুঁকিমুক্ত পরিবেশের হলেও নির্মাণের পর থেকে স্বাধীনতা পূর্বাপর এ সড়কে কোন ধরনের সংষ্কার, সম্প্রসারন ও উন্নয়ন না হওয়ায় দিন দিন তার কোলাহল প্রাণচাঞ্চল্য হারালেও তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কিন্তু শেষ হয়নি। কেননা পার্বত্যঞ্চলের পর্যটন সম্ভাবনার মতো পেকুয়াও তার নিদর্শন গড়তে এ সড়ক রাখতে পারে অপরিসীম অবদান।
সরকার ও স্থানীয় প্রশাসনের সামান্য সংষ্কার উন্নয়নের ছোঁয়ায় শুধু দীর্ঘদিনের অবহেলিত এ সড়কের প্রাণচাঞ্চল্যই ফিরাবেনা বদলে যাবে পর্যটন নগরী কক্সবাজারের পেকুয়া উপকুলের মাটি আর মানূষের ভাগ্যও। বিনোদন সুবিধা বঞ্চিত এতদাঞ্চলের মানূষের নিত্য বিনোদন চাহিদার পাশাপাশি দেশি-বিদেশী পর্যটকদেরও পাহাড়ের সাথে আকাশের মিলন দৃশ্য দর্শনের সুবিধা মিলবে এসড়কে।
পরিদর্শনকালে ইউএনও সড়কটির নির্মাণকালে সলিং-এ লাখ লাখ সরকারী ইট চুরি ও লোপাট ঘটনা অবহিত হয়ে ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করে এতে জড়িতদের বিষয়েও স্থানীয়দের তথ্য দেয়ার আহব্বান জানান। এসময় তিনি, দ্রুততম সময়ের মধ্যে সংষ্কার উন্নয়ন বঞ্চিত এ সড়কের ভাগ্য প্রাণচাঞ্চল্য ফেরানোয় স্থানীয়দের আশ্বাস দেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পেকুয়া সদরের সমাজসেবক বিডিআর জাহাঙ্গীর, সাংবাদিক সংসদ-কক্সবাজার এর কার্য নির্বাহী সদস্য সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী, সংবাদকর্মী ইমরান হোসাইন, শিলখালীর প্রাক্তন মেম্বার মোঃ নুরুল আমিন, শিলখালী ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন সর্দ্দার, শিলখালী ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ মনিরুল ইসলাম রাশেদ, জারুলবুনিয়া ভেডভেডীমুরা গুরাঘোনাপাড়া পাঞ্জেগানা ইবাদতখানা ও ফোরকানিয়া মাদ্রাসার মোতোয়াল্লী মৌলভী মোঃ ইউনুচ, প্রজন্মলীগের সভাপতি মাহমুদুল হাসান (জসিম), প্রজন্মলীগ নেতা আলোকিত জারুলবুনিয়া একতা সংঘের সেক্রেটারী মোঃ আনিকুর রহমান ও মোঃ মহিউদ্দিন, মোঃ মানিক ছাড়াও প্রায় শতাধিক লোক।
পরিদর্শন কালে তিনি বলেছেন সড়কটির পুনঃ সংষ্কারে শুধু বন্যা ও দূর্যোগকালে অনিশ্চিত যোগাযোগ ব্যবস্থার অবসান নয় পর্যটন সম্ভাবনাকেও জাগিয়ে দিয়ে এতদাঞ্চলের মাটি আর মানুষের ভাগ্যোন্নয়নে অবদান রাখবে।
