উপজেলা প্রতিনিধি, পেকুয়া :
বিরোধীদলের টানা দফা দফা অবরোধ ও হরতালকে পুঁজি করে পেকুয়ার হাট-বাজারগুলোতে কতিপয় ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিয়ে মানুষের নাগালের বাহিরে নিয়ে গেছে। আজ মঙ্গলবার পেকুয়া উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধূরীর বাজারে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রতি পেঁয়াজ এখন ক্রেতাদের কাছে ২০০-২২০ টাকা বিক্রয় করছে।
ক্রেতারা জানান, বাজারে একটি ব্যবসায়ীদের মধ্যে একটি সিন্ডেকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম আকা ছোঁয়া করছে। এছাড়াও বিভিন্ন মুদির দোকানগুলোতে চড়া দামে বিক্রয় করছে পেঁয়াজ। বাজারের বেশ কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী এ প্রতিনিধিকে জানান বিরোধীদলের টানা অবরোধের কারণে চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ আনতে না পারায় পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।
এদিকে পেকুয়ায় পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে দিয়ে আকাশ ছোঁয়া দাম আদায় করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও ব্যবসায়ী সমিতি কোন ধরণের ব্যবস্থা নিচ্ছেন না।