parbattanews

পেকুয়ায় চোরাই গাছ উদ্ধার, আটক- ১

আটক

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ৩০ হাজার টাকার চোরাই গাছ উদ্ধার করছে পুলিশ ও বন বিট। গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় গাছ ভর্তি (ঢাকা ২৩৭ নম্বর) একটি পিকআপ গাছ নিয়ে উপজেলার চৌমুহনী স্টেশন দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে।

পরে খবর পেয়ে থানা পুলিশ ও বিট কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে এসে গাছ ও চালক রফিক কে আটক করে নিয়ে যায়। এ ছোট ছোট গাছগুলো পেকুয়া বাজারের বাবুল সওদাগরের বলে জানা গেছে।

এ ব্যাপারে বন আইনে মামলা করা হচ্ছে বলে জানান বিট কর্মকর্তা।

Exit mobile version