কক্সবাজার প্রতিনিধি :
পেকুয়ায় উপজেলা ছাত্রলীগের মনোনীত সভাপতি এম.কফিল উদ্দিন বাহাদুর ও সাধারণ সম্পাদক এহতেশামুল হককে সংবর্ধিত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১টার দিকে কক্সবাজার থেকে উপজেলা ছাত্রলীগের মনোনীত সভাপতি-সম্পাদক নিজ এলাকা পেকুয়ায় আগমন করেন। পহরচাঁদা মাদ্রাসা সংলগ্ন সীমান্ত ব্রিজ পয়েন্টে ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী তাদের স্বাগতম জানাতে ও বরণ করতে সমবেত হন। পরে মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে বিশাল মিছিল সহকারে পেকুয়া বাজারে সমবেত হন।
এসময় আনন্দ উল্লাস আর মিছিলে মুখরিত হয়ে উঠে পেকুয়া বাজার। এতে ৭ ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সদর ইউনিয়ন ছাত্রলীগের আয়োাজনে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করে। পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আজাদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শওকতের সঞ্চালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’মীলের সাধারন সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি এম.দেলোয়ার হোসেন, ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.বারেক, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি নুরুল আবছার, পেকুয়াবাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সাধারন সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন, নব মনোনীত ছাত্রলীগের সভাপতি এম.কফিল উদ্দিন বাহাদুর ও সাধারন সম্পাদক এহতেশামুল হক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের ফরহাদ হোসেন জুয়েল, মার্শেল, তৌহিদ, শোয়াইব, সাদ্দাম, আমিন, ছোটন, আরফান, পারভেজ, ওয়াহিদ, ইয়াসিন, মোস্তাফা, বাদশা, আবদুল আলীম, নিলয় ও আলাউদ্দিন সহ অন্যান্যরা।
সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এম.কফিল উদ্দিন বাহাদুর ও সাধারন সম্পাদক এহতেশামুল হককে পেকুয়ার আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
