পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষার পাসের হার সন্তোষজনক। সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে জানা যায়, পেকুয়া উপজেলায় ১০ টি উচ্চ বিদ্যালয় থেকে ১৪০৬ জন অংশগ্রহণ করে ১১৩৪ জন পাস করেছে। সম্মিলিত পাসের শতকরা ৮০ ভাগ। এ প্লাস পেয়েছে ৫২ জন।
পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনে ৩১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৫৮ জন পাস করে। এ প্লাস পেয়েছে ২১ জন। পাসের হার শতকরা ৮১.৬৫।
শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে ২১১ জনের মধ্যে ১৯৭ জন পাস করে। পাসের হার শতকরা ৯৩.৩৬। এ প্লাস পেয়েছে ১৩ জন। পাসের দিক দিয়ে শিলখালী উচচ বিদ্যালয় উপজেলার শীর্ষে রয়েছে।
পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১৯ জনের মধ্যে ৯২ জন পরীক্ষার্থী পাস করে। এ প্লাস পেয়েছে ৩ জন। পাসের হার শতকরা ৭৭.৩১ ভাগ। মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে ১২৬ জনের মধ্যে ৯০ জন পাস করে। পাসের হার শতকরা ৭৩.০২ ভাগ।
রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে ৯৫ জনের মধ্যে ৮১ জন পাস করে। পাসের হার শতকরা ৮৫.২৭ ভাগ। এ প্লাস পেয়েছে ৪ জন।
এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৮০ জনের মধ্যে ৬২ জন পাস করে। এ প্লাস পেয়েছে ১ জন। পাসের হার শতকরা ৭৭.৫০ জন।
মগনামা উচ্চ বিদ্যালয় থেকে ১৪৫ জনের মধ্যে ৯৫ জন পাস করে। পাসের হার ৬৫.৫২%।
হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ জনের মধ্যে ৪০ জন পাস করে। এ প্লাস পেয়েছে ১ জন। পাসের হার ৬১.৫৪%।
বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১২৮ জনের মধ্যে ১১৭ জন পাস করে। এ প্লাস পেয়েছে ৪ জন। পাসের হার ৯১.৪১%।
টইটং উচ্চ বিদ্যালয় থেকে ১২১ জনের মধ্যে পাস করে ১০২ জন। এ প্লাস পেয়েছে ৫ জন। পাসের হার ৮৪.৩০%।
অপরদিকে জেডিসি পরীক্ষায় পেকুয়া-১ কেন্দ্রে ৭ টি মাদ্রাসার মধ্যে ৪৪৪ জনের পরীক্ষার্থীর মধ্যে ৪৪৪ জনই পাস করে শতভাগ পাসের গৌরব অর্জন করে। সর্বমোট ১৮ জন এ প্লাস পেয়েছে।
পেকুয়া আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে ৬৭ জনের ৬৭ জন পাস করে। এ প্লাস পেয়েছে ৫ জন। ফাসিয়াখালী ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৫ জনের মধ্যে ৬৫ জন পাস করে। এ প্লাস পেয়েছে ৪ জন। মৌলভীবাজার সিনিয়র মাদ্রাসা থেকে ৭৬ জনের মধ্যে ৭৬ জনই পাস করে। এ প্লাস পেয়েছে ৪ জন। মগনামা সিনিয়র মাদ্রাসা থেকে ৯২ জনের মধ্যে ৯২ জনই পাস করে। এ প্লাস পেয়েছে ৩ জন। উজানটিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৩৫ জনের মধ্যে ৩৫ জনই পাস করে। এ প্লাস পেয়েছে ১ জন। মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রাসা থেকে ৫১ জনের মধ্যে ৫১ জন পাস করে। এ প্লাস পেয়েছে ২ জন। পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসা থেকে ৫৮ জনের মধ্যে ৫৮ জনই পাস করে। এ প্লাস পেয়েছে ২ জন।