parbattanews

পেকুয়ায় নদীতে ভাসমান নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ার ভোলাখালে ভাসমান অবস্থায় হানিফা জন্নাত মনি (১০) নামের এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া থানা পুলিশ সদর ইউনিয়নের কাটাফাটি ভোলাখালের রাবার ড্যাম এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে। সে মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের কবির হোসেনের মেয়ে বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, বুধবার বিকালে ওই শিশু পেকুয়া সদরের বকসোচোকিদার পাড়ায় তার বোনের শাশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, নিহত হানিফা জন্নাত মনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি বলেও তিনি জানান।

Exit mobile version