parbattanews

পেকুয়ায় বন্যার্তদের মাঝে এরশাদ আলী ওয়াকফ্ এষ্টেটের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
সম্প্রতি সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে পেকুয়া উপজেলার উজানটিয়া, মগনামা ও রাজাখালী ইউনিয়নে বিস্তৃর্ন বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে পূর্ণিমার জোয়ারে তলিয়ে গেছে এসব ইউনিয়নের গ্রামীন জনপথ। বিধ্বস্ত বেড়ীবাঁধের অংশ দিয়ে জোয়ারের পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করায় ৩ ইউনিয়নের দুই তৃতীয়াংশ বসতবাড়ী পানির নিচে তলিয়ে গেছে। ফলে এখনো পেকুয়ার ওই সব ইউনিয়নের পানি বন্ধি হয়ে আছে প্রায় দেড় হাজার পরিবার।

এদিকে পানি বন্ধি ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রাজাখালী ওয়াক্ফ এস্টেটের অর্থায়নে ত্রাণ বিতরণ করছেন। গত রবিবার থেকে এস্টেটের মতোয়াল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খানের উদ্দ্যোগে ৩ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় তিনি সাংবাদিকদের জানান এই পর্যন্ত এস্টেটের উদ্যোগে দুই লক্ষাধিক টাকার শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনী বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশসানের উদ্যোগে প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Exit mobile version