parbattanews

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতষ্পৃষ্টে জুঁই মনি (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউপির দক্ষিণ মেহেরনামা সৈকত পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুই মনি একই এলাকার মো. জালাল উদ্দিনের মেয়ে ।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন বাড়ির মটরের সংযুক্ত তারের সাথে জড়িয়ে বিদ্যুতষ্পৃষ্ট হয় জুঁই মনি। এ সময় তাকে অজ্ঞান অবস্থায় পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করের।

নিহত জুই মনির চাচা নুরুল কাদের পার্বত্যনিউজকে বলেন, সকালে প্রতিদিনের মত ঘুম থেকে ওঠে নলকুপে যায় জুঁই। নলকুপ থেকে ফিরে আসার সময় হঠাৎ করে নির্মাণাধীন বাড়ির পানির মটরের সংযুক্ত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।

ইউপি সদস্য মোহাম্মদ রিদুয়ান শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শিশু মোছাম্মৎ জুঁই মনির মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে ।

Exit mobile version