
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার(১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল করিম ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন। দণ্ডিত সুমন উপজেলার সদর ইউপির উত্তর গোঁয়াখালীর মাদক সম্রাজ্ঞী কুলসুমার ছেলে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে সুমনকে আটক করে থানার এএসআই নাসির উদ্দিন ও মেজবাহ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড আদায় করে সর্তক করা হয়।