পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মানব পাঁচারকারীর বিরুদ্ধে প্রতারণা ও লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। গতকাল ২ ফেব্রুয়ারী সোমবার উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুণিয়া উত্তরের জুম এলাকার মৃত টুনু মিয়ার পুত্র মোঃ নুরুল আলম বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের হোছাইনাবাদ এলাকার মোঃ আবদুর রশিদের পুত্র জাগের হোসেন প্রকাশ বুতাইয়া দীর্ঘদিন ধরে গ্রামের নিরহ দরিদ্র পরিবারের লোকজনদের কম খরছে মালেয়শিয়ায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে সাগরপথে অবৈধ ভাবে গোপনে মানব পাঁচার ব্যবসা করে আসছিল।
সম্প্রতি ভুক্তভোগী মোঃ নুরুল আলমকে প্রতারক জাগের হোছাইন প্রকাশ বুতাইয়া ফাঁদে আটকে মালেয়শিয়া পাঁচারের উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যান। এক পর্যায়ে তাকে ওই বুতাইয়া একটি গোপন স্থানে জিম্মি করে রাখে। নুরুল আলম সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি দিচ্ছেন জানিয়ে বর্তমানে তাকে ওই অভিযুক্ত প্রতারকের পরিচিত লোকের জিম্মায় রয়েছে বলে জানান।
পরে তার পরিবারের লোকজনের কাছে নগদ ২লক্ষ টাকা দাবি করে। এ সময় উপায়ন্তর না দেখে ভুক্তভুগীর পরিবার নুরুল আলমকে ওয়াদা মতো মালেয়শিয়া নিয়ে চাকুরী পাইয়ে দেয়ার প্রস্তাব করেন। এক পর্যায়ে ভুক্তভোগীকে থাইল্যান্ড পর্যন্ত নিয়েও যান।
এদিকে কয়েকদিন পরে নুরুল আলম থাইল্যান্ড পৌঁছেছেন জানিয়ে তার পরিবারের কাছ থেকে কয়েক দফায় ২লাখ ২৫হাজার টাকা হাতিয়েও নেন। কিন্তু অভিযুক্ত প্রতারক মানব পাঁচারকারী সিন্ডিকেটকে হাতিয়ে নেয়া অর্থের ভাগ না দিয়ে নিজে একাই আত্মসাৎ করায় নুরুল আলমকে চক্রটি থাইল্যান্ড পুলিশের হাতে তুলে দেন।
সেখানে দীর্ঘ ১১মাস জেলে থাকার পর বিভিন্ন তদবির করে শ্রম ও জনশক্তি মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় সে দেশে ফিরে আসেন। এদিকে নুরুল আলম দেশে ফিরে বুতাইয়ার কাছে ওই টাকা ফেরত চায়। কিন্তু ওই প্রতারক আজ দেবে কাল দেবে বলে নানা প্রতারনার আশ্রয় নেয়।
পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।