parbattanews

পেকুয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন : স্বামী আটক

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী মোর্শিদা বেগমকে (২২) শারিরিক নির্যাতন করায় স্বামী মো: ফয়জুল্লাহকে আটক করেছে পুলিশ। এ নিয়ে স্ত্রী নিজেই বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০১৪ সালের প্রথম দিকে চট্রগ্রামস্থ হাটাজারী এলাকার আমিন শরীফের পুত্রের সাথে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার হাসান শরীফের কন্যার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তারা চট্রগ্রামে ভাড়া বাসায় থাকলেও ১বছর আগে স্বামীর পৈত্রিক বসতভিড়া হাটাজারিতে চলে যায়।

এরপর থেকে স্বামী যৌতকসহ বিভিন্ন বিষয় নিয়ে তাকে মারধর করত। বিগত ৩মাস আগে একটি কন্যা সন্তান জন্ম নেওয়ার ১৩দিন পর তাকে আবারো মারধর করলে গুরুতর আহত হয়। পরে পেকুয়া থেকে তার আত্বীয় স্বজন গিয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করে। এরপর থেকে সে বাপের বাড়িতেই অবস্থান করছিল।

এদিকে গতকাল ২৯ নভেম্বর স্ত্রী তার স্বামীকে কৌশলে পেকুয়ায় বাপের বাড়িতে নিয়ে আসে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ছেলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সুষ্ঠু সমাধান করে মেয়েকে নিয়ে না গেলে নিয়মিত মামলা রুজু করা হবে।

Exit mobile version