parbattanews

পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ৩

পেকুয়া সংবাদদাতা :

পেকুয়ায় ২টি সি এন জি অটোরিকশা মূখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়। শবিার সকাল ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের ফাশিয়াখালী সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৩ যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আহতদের কে চমেকে প্রেরণ করে।

আহতরা হলেন, উজানটিয়া ইউনিয়নের সুতাচুরা এলাকার নুর আহম্মদ সিকদারের পুত্র নুরুল ইসলাম (৬৫), বাকী ২ জনের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, পেকুয়া থেকে দ্রুতগামী একটি সি এন জি অটোরিকশার সাথে টইটং থেকে আসা আর একটি সি এন জি অটোরিকশার সাথে মুখামুখি সংঘর্ষ হয়।

Exit mobile version