পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় রাতের আঁধারে সালাহউদ্দিন ব্রীজে হরতাল,কে পুঁজি করে দূর্বত্তরা অতর্কিত তান্ডব চালিয়ে নির্বিচারে গাড়ি ভাংচুর ও সর্বস্ব লুটের খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, গত ২ফেব্রুয়ারী রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে যে, ঘটনার দিন সারাদেশে ৭২ঘন্টার হরতাল আহব্বান করে বিএনপি-জামায়েত নেতৃত্বাধীন ২০দলীয় জোট। হরতালকালীন দিনের বেলায় রাস্তায় কর্মসূচীর সমর্থনে কোন ধরণের মিছিল, মিটিং বা পিকেটিং যেমন ছিলনা তেমনি ছিলনা হরতাল বিরোধী ক্ষমতাসীনদলের কোন তৎপরতাও।
ফলে কোন ধরণের অঘটন ছাড়াই মোটামুটি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ভাবে দিনের প্রহর পাড় হয় পুরো পেকুয়ায়। কিন্তু ওইদিন হরতাল অবরোধ কর্মসূচীর সূযোগকে পুঁজি করে রাত সাড়ে ৯টার দিকে ২০/৩০জনের একদল দূর্বৃত্তরা উপজেলার সালাহউদ্দিন ব্রীজে অবস্থান নিয়ে সড়কে অতর্কিত তান্ডব চালান। এসময় প্রায় ১০/১২টি বিভিন্ন ধরনের যানবাহন ভাংচুর ও যাত্রীসাধারণের সর্বস্ব ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটায়।
খবর পেয়ে পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব অতিরিক্ত পুলিশ নিয়ে সেখানে ছুটে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে হরতাল সমর্থক দূর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওসি মোঃ আবদুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িতদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে পুলিশ। যারাই এঘটনায় জড়িত থাকুক তাদের অবশ্যই গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।