parbattanews

পেকুয়ায় ১২ লিটার বাংলা মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় ১২ লিটার বাংলা মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এ এস আই নাজিরের নেতৃত্বে সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে মদ বেচাকিনার সময় সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত রাজা মিয়ার পুত্র মো:রাসেলকে আটক করা হয়।

এ সময় তার আপন ভাই ইয়াবা ব্যবসায়ী জয়নালকেও আটক করা হয়েছে। অভিযানের সময় ১২ লিটার বাংলা মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে পেকুয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হচ্ছে। পেকুয়া থানার এএসআই নাজির এ আটকের সত্যতা স্বীকার করেন।

Exit mobile version