parbattanews

পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আলোচনা সভা

 

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়া উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ পেকুয়া মডেল জি এম সি ইনষ্টিটিউশনের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২ টায় পেকুয়া প্রেস ক্লাব হলরুমে প্রধান সমন্বয়ক কামরান জাদিদ মুকুটের সভাপতিত্বে এম.জুবাইদ ও শহিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও চট্রগ্রাম জজ কোটের আইনজীবি এডভোকেট দেলোয়ার, রাশেদ ফারুক, গৌতম বিশ্বাস, চট্গ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মামুন, নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র মোনাজিল রিয়াদ, কক্সবাজার কলেজের ছাত্র নুর মোহাম্মদ, ইকবাল।

এছাড়া উপস্থিত ছিলেন রুবেল, সোহেল, মোকতার, বাবু, নোমান, আরমান, মুনতাজির কামরানসহ শতাধিক প্রাক্তন ছাত্র। এসময় বক্তারা পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ কে জেলার শীর্ষ একটি সংগঠন হিসাবে গড়ে তুলার আহবান করেন। এ সংগঠন শুধু ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না বলে ঘোষণা দেন। বক্তারা গরীব অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন।

Exit mobile version