parbattanews

পেকুয়া বাজারের ফুটপাত ফের অবৈধ দখলে

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া বাজারের ফুটপাত ফের অবৈধ দখলে চলে গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, পেকুয়া বাজারের ফুটপাতগুলি ফলমূল ও ছোটখাট ভাসমান দোকানে ভরে গেছে। যার কারণে লোকজনের চলাচলে দারুন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্প্রতি পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশিদ খান পেকুয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। তাছাড়া বাজারের প্রধান সড়কে ও ফুটপাতে বসানো দোকানগুলি উচ্ছেদ করে। প্রশাসনের উদ্যোগে সরানোর এক-দুই মাস পর ফের ফুটপাতগুলি অবৈধ দখলে চলে যায়। বিশেষ করে পেকুয়া বাজারের সওদার দিন শনিবার ও মঙ্গলবার আরো বেশী যানজট তীব্র আকার ধারণ করে।

বেশকিছু পথচারী ও পেকুয়া বাজারের ব্যবসায়ী অভিযোগ করেন, পেকুয়া বাজারে প্রধান সড়কে সিএনজি, রিক্সাসহ অন্যান্য গাড়ির পার্কিং এর কারণে এমনিই যানজট তীব্র থাকে। অপরদিকে ভাসমান দোকানগুলি অর্ধেক রাস্তা জবর দখল করে রাখে।

অনেক ব্যবসায়ী ওই ফুটপাতগুলি অবৈধভাবে জবর দখলের জন্য বাজার বণিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে দায়ী করেন।

এ ব্যাপারে বাজার বণিক সমিতির সভাপতি আক্তার আহমদ জানান, আমরা এ ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের কথা অনেকে কর্ণপাত করছে না।

Exit mobile version