parbattanews

প্রধানমন্ত্রীর আহ্বানে খাগড়াছড়িতে মানবিক সহায়তা প্রদান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার ( ১৬ জুলাই) খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদীর পাশে অবস্থিত ৩ নং ওয়ার্ডে প্রায় ১০০০ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্রগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা দুর্গতদের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সংসদ আব্দুল ওয়াদুদ ভূঞাঁ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী ও জেলার সংসদ সদস্য মহোদয় চেঙ্গী নদীর ভাঙ্গন পরিদর্শন করেন। পাশাপাশি অতি বৃষ্টিতে চেঙ্গী নদীর পাড় ভেঙ্গে যাওয়ায় ফলে বাড়ি ঘর ভেঙ্গে যাওয়ার ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে জনগণ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পাশে থাকার কথা ব্যক্ত করেন।

Exit mobile version