ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ সচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
রাজধানীর হাতিরপুল ও এলিফ্যান্ট রোডে এবং গ্রীনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির ঈদের বর্জ্যসহ পূর্বের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার বিকালে (২৯ মে) তাদেরকে দু’জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপ সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
উৎসঃ দেশ রুপান্তর
