মাটিরাঙ্গা সংবাদদাতা :
গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো: আনোয়ারুল ইসলাম পিএসসি বলেছেন, দেশের প্রশিক্ষিত জনশক্তিকে মানব সম্পদে পরিনত করে আত্বকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বাংলাদেশকে বিপুল সম্ভাবনাময় দেশ উল্লেখ করে তিনি বলেন, ব্যাপক আত্মকর্মসংস্থান তৈরী হলে আমাদের সামাজিক অস্থিরতা কমে আসবে। দেশ পরনত হবে স্বপ্নের ইমাজিং টাইগারে।
তিনি রোববার সকালে মাটিরাঙ্গা জোন সদরে শান্তকরণ কর্মসুচীর আওতায় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী-মাটিরাঙ্গা জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: ইয়াছির জাহান হোসেন‘র সভাপতিত্বে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলা তাজু, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বকাউল, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ সামরিক পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তথ্য-প্রযুক্তির এ যুগে সকলকে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে উল্লেখ করে বিগ্রেডিয়ার জেনারেল মো: আনোয়ারুল ইসলাম পিএসসি ‘আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেব’ নেপোলিয়ানের এমন উক্তির সুত্র ধরে বলেন, অর্জিত জ্ঞান নিজের ও সমাজের কাজে লাগাতে হবে। তবেই আমরা সবাই কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবো।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: ইয়াছির জাহান হোসেন বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করতে সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। তারই ফসল আজকের এ সব প্রশিক্ষিত মেধাবীমুখ। তিনি ভবিষ্যতে এ কার্যক্রম আরো প্রসারিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা সেনা জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সে দুই ব্যাচে অংশগ্রহণকারী ৫৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করে।
